হাদির খুনিদের ধরতে না পারার খেসারত দিতে হলো নিরীহ সিয়ামকে

রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

Dec 25, 2025 - 00:37
Dec 25, 2025 - 00:39
 0  0
হাদির খুনিদের ধরতে না পারার খেসারত দিতে হলো নিরীহ সিয়ামকে
  

Table of Contents

  • রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে সিয়াম নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।

    ফেসবুক পোস্টে তিনি বলেন, নিহত সিয়ামের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করুন, তার ওপর দয়া করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দিন।

    তিনি আরও উল্লেখ করেন, শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেফতার করতে না পারার খেসারত দিতে হলো নিরীহ সিয়ামকে। একটি দুষ্ট চক্র দেশকে অস্থিতিশীল করতে গোপনে হামলা চালাচ্ছে। প্রশাসনকে তাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে এবং জনগণকেও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0