মতিঝিল সরকারি এজিবি কলোনীস্থ ২নং বহুতল ভবন কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির ১ম সভা অনুষ্ঠিত
২নং বহুতল ভবন কল্যাণ সমিতির ২০২৬–২০২৭ মেয়াদের জন্য গঠিত নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সমিতির কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জনাব মোহাম্মদ নাজমুল হাসান এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ রাসেল রানা। সভায় সমিতির সার্বিক উন্নয়ন, ভবনের রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ এবং ভবনবাসীদের কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভার একপর্যায়ে প্রতিটি ফ্লোরের প্রতিনিধিদের হাতে নতুন বছরের সার্ভিস বুক প্রদান করা হয়। এছাড়া ভবনের সার্বিক নিরাপত্তা জোরদারকরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় অর্থ সম্পাদক জনাব মোঃ আবু আজাদসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং সমিতির উন্নয়ন ও কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভাপতি তাঁর বক্তব্যে ভবনবাসীদের সহযোগিতা কামনা করেন এবং একটি নিরাপদ ও পরিচ্ছন্ন আবাসিক পরিবেশ গড়ে তুলতে সকলের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0